শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

ঝিনাইদহে মামলার পরামর্শ নিয়ে ফেরার পথে অভিযুক্তের হামলায় বাবা ও মেয়ে আহত

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে যৌতুক মামলার পরামর্শ নিয়ে বাড়ি ফেরার পথে অভিযুক্ত ব্যক্তিদের হামলায় বাবা ও মেয়ে আহত হয়েছে। তাদের গুরুতর অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার নারিকেলবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ৮ বছর পুর্বে সদর উপজেলার পাকা গ্রামের বজলুর রহমানের মেয়ে শিল্পীর বিয়ে হয় একই উপজেলার দোগাছি-বেড়বাড়ি গ্রামের সৈয়দ আলী খাঁর ছেলে তুহিনের সাথে। বিয়ের পর থেকে স্বামী তুহিন ও তার পরিবার যৌতুক দাবী করে আসছিল। যৌতুক না দেওয়ায় দুই মাস আগে শিল্পী খাতুনকে বাড়ি থেকে বের করে দেয় তুহিন। এ ঘটনায় বিচারের আশায় গত সোমবার ঝিনাইদহ আদালতের একজন আইনজীবির কাছে যৌতুক মামলার করার পরামর্শ নিতে যান শিল্পী ও তার বৃদ্ধ পিতা বজলুর রহমান। আদালত থেকে বাড়ি ফেরার পথে নারিকেল বাড়িয়া বাজারের উত্তরের পাশে ব্রীজের সামনে পৌঁছালে পুর্ব থেকে ওৎ পেতে থাকা স্বামী তুহিন, দেবর চঞ্চল, শশুর সৈয়দ আলী খাঁসহ আরও কয়েকজন তাদের পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। সেখান থেকে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com