শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

ঝিনাইদহে মাদক সম্রাট রবি’র বাড়িতে পুলিশের অভিযান, ইয়াবাসহ স্ত্রী আটক

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহ শহরের চাকলা পাড়ার মাদক সম্রাট রবিউল ইসলাম রবি’র বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় রবি পালিয়ে গেলেও ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে তার স্ত্রী কোকিল আক্তারকে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, দেশব্যাপী মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে চাকলা পাড়ায় অভিযান চালানো হয়। এসময় চিহ্নিত মাদক ব্যবসায়ী রবি’র বাড়িতে অভিযান চালালে রবি পালিয়ে যায়। এসময় ৫৫ পিচ ইয়াবাসহ তার স্ত্রীকে আটক করা হয়। অভিযানে ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ, ওসি (তদন্ত) প্রবীর কুমার বিশ্বাসহ সদর থানার এস আই, এ এস আই ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জেলাকে মাদক মুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com