রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের মাদক বিরোধী বিশেষ অভিযান ১৪ মাদক ব্যবসায়ী সহ ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক সহ বিভিন্ন মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, সারা দেশের ন্যায় ঝিনাইদহে মাদক বিরোধী অভিযান চলছে। অভিযানের অংশ হিসাবেই ৫১ জনকে গ্রেফতার করা হয়।