রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহে পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৩ মাদক ব্যবসায়ী সহ ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দিনগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, দেশ ব্যাপী মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে ঝিনাইদহ জেলাতেও চলছে অভিযান। অভিযানের অংশ হিসাবে জেলার সদর উপজেলা থেকে ১২, শৈলকুপা থেকে ১৬, হরিনাকুন্ডু থেকে ৬, কালীগঞ্জ থেকে ৬, কোটচাদপুর থেকে ৮ ও মহেশপুর থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ১৩ জন মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে স্ব স্ব থানায় মাদক সহ বিভিন্ন মামলা রয়েছে।