শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে ৩ টি প্রতিষ্ঠানে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ শহরের তহ বাজার এলাকার ৩ টি প্রতিষ্ঠানে বিভিন্ন অংকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
আদালত সুত্রে জানা যায়, রমজান মাস উপলক্ষে ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে তহ বাজার এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় মুল্যে তালিকা না থাকা, নোংরা পরিবেশে খাবার তৈরী ও ভেজাল দেওয়ার অপরাধে ৩ টি ব্যবসায় প্রতিষ্ঠানে ১৭’শ টাকা জরিমানা করা হয়। এসময় বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্যে ক্ষতিকারক ফরমালিন ও কার্বাইড এর প্রভাব, কমানোর উপায়সহ সাবধানতা অবলম্বনের লিফলেট বিতরণ করেন আদালতে বিচারক শাম্মী ইসলাম।
অভিযানে জেলা মার্কেটিং অফিসার ও বাজার দোকান মালিক সমিতির সভাপতি উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com