শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। এদের মধ্যে শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক নারীর অবস্থা আশংকজনক। আহতদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানান, বৃহস্পতিবার (৩১ মে) বিকাল ৫টার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুরে ট্রাক ও সিএনজির মধ্যে সংঘর্ষে সিএনজির যাত্রী সানার উদ্দিন নামের এক ব্যাক্তি নিহত হয়। এ সময় আহত আরো ৬ জন। প্রায় একই সময় জেলা শহরের ডিসি কোর্টের সামনে মোটর সাইকেলের ধাক্কায় বজলুর রহমান নামে এক পথচারী ঘটনাস্থলেই নিহত হয়।
আহতদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রাশেদা নামের এক নারীর শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে গেছে, তার অবস্থা আংশকাজনক । নিহতদের লাশ সদর হাসপাতালে রাখা হয়েছে।