শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

ঝিনাইদহে চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র ইফতার মাহফিল

ঝিনাইদহ প্রতিনিধি::
ঝিনাইদহ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের হামদহে কমার্স ভবনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মিজানুর রহমান, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি রেজাউল ইসলাম, নাছিম প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন ঝিনাইদহ চেম্বার অফ কর্মাসের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু। পরিচালনা করেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু, ও চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি’র সহ-সভাপতি নাসিম উদ্দিন। ইফতার মাহফিল দোয়া পরিচালনা করেন ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ দেলোয়ার হোসেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com