রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহে মাদক মামলায় লাল্টু লষ্কর (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: গোলাম আজম।
বুধবার (৩০ মে) দুপুর ১২ টার দিকে এ রায় প্রদান করা হয়। লাল্টু লষ্কর কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের মৃত তায়জাল উদ্দিন লষ্করের ছেলে।
ঝিনাইদহ কোর্ট ইন্সপেক্টর ফিরোজা কুলসুম জানান, ২০০৬ সালের ২৫ অক্টোবর কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রাম থেকে ফেনসিডিল সহ লাল্টু লস্করকে গ্রেফতার করে র্যাব। দীর্ঘ সাক্ষী প্রমাণ শেষে আদালত এ রায় প্রদান করে। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো একবছর কারাদন্ড প্রদান করা হয়। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।