রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহে লাভলী বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন আদালত।
রোববার (২৭ মে) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মো: গোলম আযম এ রায় প্রদান করেন। জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড দেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৮ এপ্রিল র্যাবের একটি টহল দল কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রাম থেকে ৪৪ বোতল ফেন্সিডিলসহ লাভলী বেগমকে আটক করে। এ ঘটনায় র্যাব বাদি হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে লাভলী বেগমের নামে আদালতে চার্জশীট প্রদান করে। দীর্ঘ শুনাণী শেষে রোববার আদালত সাক্ষ্য প্রমান শেষে দোষী প্রমানিত হওয়ায় তাকে উক্ত দন্ড প্রদান করেন।