শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

জয়া-পরীমনি নয়, সৃজিতের নায়িকা বাঁধন!

বিনোদন ডেস্কঃ চলতি বছরের জুলাই মাসে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সৃজিত মুখার্জির ওয়েব সিরিজের কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের অভিনেত্রী পরীমনি। বিষয়টি তখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে।

এর কিছুদিন পর পরীমনি জানান, সৃজিতের ওয়েব ফিল্মে কাজ করছেন না তিনি। তারও আগে শোনা গিয়েছিল, সৃজিতের ওয়েব ফিল্মে অভিনয় করবেন জয়া আহসান। শুধু তাই নয়, মিথিলা অভিনয় করবেন- এমনও শোনা গিয়েছিল। কিন্তু এর কোনোটিই সত্য হয়নি।

এদিকে সৃজিত মুখার্জি ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ নামে ওয়েব ফিল্মের শুটিং শুরু করেছেন। বর্ধমান-দুর্গাপুরে শুটিং চলছে। এই ওয়েব ফিল্মের কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে সৃজিতের ওয়েব ফিল্মে প্রধান নারী চরিত্রে বাংলাদেশের কয়েককজন অভিনেত্রীর নাম ঘোরাফেরা করছিল। এ তালিকায় ছিলেন, পরীমমি, জয়া আহসান। কিন্তু সবাইকে পেছনে ফেলে এই সিরিজের মুখ্য নারী চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের একই নামের থ্রিলার উপন্যাস নিয়ে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হৈচৈ-এর জন্য সিরিজ নির্মাণ করছেন সৃজিত। এতে মুশকান জুবেরী চরিত্রে অভিনয় করবেন বাঁধন।

তবে এ বিষয়ে বাঁধন কিংবা সৃজিত মুখার্জির কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি সংবাদমাধ্যমটি। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পক্ষ থেকে বাঁধনের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। তার ফেসবুক ইনবক্স এবং হোয়াটস অ্যাপে মেসেজ পাঠিয়েও সাড়া মেলেনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com