শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

জামালপুরে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদকের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি:: জামালপুরের ইসলামপুরে উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত ও পৌর বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক মহসিন হাসানের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ইসলামপুর উপজেলা ছাত্রদলের আয়োজনে বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আজউদৌল্লাহ পাহালোয়ান, কোষাধ্যক্ষ প্রিন্স আলম, দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ মিন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলিনুর ইসলাম, রহিমুজ্জামান রোকন সহ বিএনপির, যুবদল, ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত ও পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মহসিন হাসানের আশু রোগ মুক্তি কামনায় দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com