রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

জামায়াতের বেহেশতের টিকেট মানুষ খায় না, ধোবাজি বুঝে গেছে – দোহারে আশফাক এমপি

জামায়াতের বেহেশতের টিকেট মানুষ খায় না, ধোবাজি বুঝে গেছে

নিজস্ব প্রতিবেদক দোহার ঃ

বেহেশতের টিকেট মানুষ খায় না। তাই জামায়াতকে এদেশের মানুষ কখনোই ক্ষমতায় দেখতে চায় না। তারা যেন সে স্বপ্ন না দেখেন। ১৯৭৯ সালে ঢাকার দোহারে যেই খাল খনন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এলাকার মানুষের সমর্থন যুগিয়েছেন। সেই খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

রোববার দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্পের বাস্তবায়ন হিসেবে পালামগঞ্জ বাজার হাতুরপাড়া খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জামায়াতের বেহেশতের টিকেট মানুষ খায় না, ধোবাজি বুঝে গেছে --- দোহারে আশফাক এমপি

স্থানীয় মুরুব্বী আব্দুস সাত্তার বলেন, ১৯৭৯ সালে দোহারের এই খালটি খনন কাজের উদ্বোধন করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এসময় তিনি খন্তকার আবু আশফাককে জড়িয়ে ধরে দোয়া করেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান খন্দকার আবু আশফাক এমপি। এসময় খাল খননে সকলের সহায়তা কামনা করেন তিনি।

দোহার উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.মাঈদুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী কমিশনার(ভূমি) তাসফিক সিগবাত উল্লাহ। খাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু আশফাক এমপি বলেন, জিয়ার আদর্শ বাস্তবায়নের পথে হাটছে তারেক রহমান। সরকার গঠনের মাত্র দু মাসে তিনি সারাদেশে খাল খনন কর্মসূচী, ফ্যামিলি কার্ডসহ নানা বিষয়ে উদ্যোগ নিয়েছে। তিনি জনকল্যাণে কাজ করে যাচ্ছেন।

এসময় তিনি বলেন, সংসদের বিরোধীদল সরকারের সমালোচনা নিয়ে ব্যস্ত রয়েছে। যারা কোনো দিন এদেশের মানুষের শান্তির কথা চিন্তা করেনি। কোনো মৌলবাদ উগ্রবাদকে মানুষ পছন্দ করে না। বিএনপি জনগণের দল। তাই জনগণ তাদের ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। তাই সরকার জনগণের উন্নয়নের কাজে ব্যস্ত। কোনো হুমকি ধামকি দিয়ে বিএনপিকে টলানো যাবে না। তিনি জামায়াতকে হুশিয়ারি দিয়ে বলেন, সাবধান হয়ে যান। বেশী আস্ফালন করবেন না। এদিন আন্দোলন করেই এ পরিবর্তন আসেনি। ১৭ বছরে বহু বিএনপির নেতাকর্মী জীবন দিয়েছে। জেল খেটেছে। বেগম জিয়াকে কারা প্রকোষ্টে বন্দী থাকতে হয়েছে।

জামায়াতের বেহেশতের টিকেট মানুষ খায় না, ধোবাজি বুঝে গেছে --- দোহারে আশফাক এমপি

একই দিন দোহারের কুসুমহাটি ইউনিয়নের নয়ানগর ইমাম নগর খাল খনন কাজের উদ্বোধন করা হয়। এছাড়া দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও কর্মচারিদের সাথে মতবিনিময় করে রোগীদের খোঁজ খবর নেন স্থানীয় এমপি। এসময় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রবিউল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কুতুব উদ্দিন, বিএনপির দোহার উপজেলা সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, বিএনপি নেতা খন্দকার আবু শফিক খন্দকার, এমএ কুদ্দুস, মোয়াজ্জেম হোসেন পিপি, যুবদলের ঢাকা জেলা জেষ্ঠ্য সহ-সভাপতি আবুল হাশেম বেপারি, ঢাকা জেলা দক্ষিন ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব, নারী নেত্রী শম্পা আক্তার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com