শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

জাতীয় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যেতে পারেন মোদি

নিউজ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী মার্চে বাংলাদেশ সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুঙ্গিপাড়া যেতে পারেন। উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সূত্রে এ কথা জানা গেছে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে চলতি বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী দুই দিনের সফরে বাংলাদেশে আসার কথা রয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) ভারতের রাজধানীতে বাংলাদেশ-ভারত ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) ফাঁকে বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা বলেন, ভারতের প্রধানমন্ত্রী এই সফরকালে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে টুঙ্গিপাড়ায় তার মাজারে যেতে পারেন। মোদির টুঙ্গিপাড়া সফরের পরিকল্পনার ব্যাপারে পররাষ্ট্র সচিব পর্যায়ের এফওসি বৈঠকে আলোচনা হয়।

তবে তিনি আরও বলেন, এই সফর সম্পর্কে এখনও কিছু চূড়ান্ত হয়নি। এফওসি’র সঙ্গে সংশ্লিষ্ট এক ভারতীয় কর্মকর্তা মোদির টুঙ্গিপাড়া সফরের পরিকল্পনা নিশ্চিত করলেও, বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। ভারতীয় ওই কর্মকর্তা আরও বলেন, যদি সবকিছু ঠিকঠাক থাকে, তবে তার টুঙ্গিপাড়া সফরের জোরালো সম্ভাবনা রয়েছে।

উভয় পক্ষের কর্মকর্তারা জানান, ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী ঢাকা পৌঁছবেন এবং পরের দিন তিনি দেশে ফিরে যাবেন। বিশ্বব্যাপী কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর এটাই তার প্রথম বিদেশ সফর।তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রী প্রথমদিনের উৎসবে যোগ দিবেন। পরের দিন তিনি বাংলাদেশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন।

কর্মকর্তারা আরও বলেন, উভয় দেশের মধ্যে শুক্রবার এফওসি বৈঠকে কোভিড-১৯ সহযোগিতা, নিরাপত্তা ও প্রতিরক্ষাসহ দ্বিপক্ষীয় সংশ্লিষ্ট ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ভারতীয় সচিব হর্ষ বর্ধন শ্রিংলার নেতৃত্বে দু’দেশের প্রতিনিধি দলের মধ্যে এ বৈঠক হয়।

সূত্র: বাসস

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com