শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

জনপ্রিয়তায় সালমানের চেয়েও এগিয়ে পবনদীপ-অরুণিতা!

বিনোদন ডেস্ক:: জনপ্রিয় রিয়েলটি শো ‘ইন্ডিয়ান আইডল’। এতে এবারের সিজনে বিজয়ী হয়েছেন পবনদীপ। অন্যদিকে, রানার আপ হন অরুণিতা কাঞ্জিলাল।

সুরেলা কণ্ঠের পাশাপাশি পবনদীপ ও অরুণিতার ব্যক্তিগত জীবন নিয়েও অনেক আলোচনা হয়েছে। তারা নাকি প্রেম করছেন এমন গুঞ্জনও চাউর হয়েছে। যদিও নিজেদের ভালো বন্ধু হিসেবেই দাবি করেন তারা। তবে এই আলোচনায় কারণে জনপ্রিয়তার দিক থেকে বলিউড সুপারস্টার সালমান খানের চেয়েও এগিয়ে রয়েছেন তারা।

সম্প্রতি একটি জরিপ করেছে ভারতের গণমাধ্যম পরামর্শক প্রতিষ্ঠান অরম্যাক্স মিডিয়া। আগস্ট মাসের সবচেয়ে জনপ্রিয় নন-ফিকশান চরিত্রের তালিকায় শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন পবনদীপ ও অরুণিতা।

নেটিজেনদের ওপর চালানো এই জরিপে শীর্ষে রয়েছেন নির্মাতা রোহিত শেঠি। পরিচালনার পাশাপাশি ‘খতড়ো কি খিলাড়ি’ রিয়েলিটি শোয়ের সঞ্চালক হিসেবে বেশ আলোচনায় তিনি। দ্বিতীয় অবস্থানে ‘কমেডি কিং’ কপিল শর্মা। সম্প্রতি তার ‘দ্য কপিল শর্মা শো’-এর নতুন সিজন শুরু করেছেন তিনি। এরপর তৃতীয় ও চতুর্থ স্থানে পবনদীপ ও অরুণিতা। তালিকায় পঞ্চম অবস্থানে আছেন সালমান খান। খুব শিগগির ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের ১৫তম সিজন শুরু করবেন দাবাং সিনেমাখ্যাত এই অভিনেতা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com