মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন হয়েছেন শুনে মঞ্চে জ্ঞান হারালেন সেরা সুন্দরী

বিনোদন ডেস্ক:: মিস প্যারাগুয়ে অনুষ্ঠানের চূড়ান্ত পর্ব। মঞ্চে রাখা হয়েছে দুইজনক। দুজন দুজনার হাত ধরে রয়েছেন। নাম ঘোষণা করা হবে। চলছে অপেক্ষার পালা। চ্যাম্পিয়নের নাম ঘোষণার সাথে সাথে খুশির ধকল সামলাতে না পেরে মঞ্চেই অজ্ঞান হয়ে পড়লেন মিস প্যারাগুয়ে ক্লারা সসা।

আনন্দের অতি আবেগে মঞ্চেই লুটিয়ে পড়লেন তিনি। আরেক প্রতিযোগি তার হাত ধরে ছিলেন। তিনি ক্লারাকে আটকাতে পারেননি। অচেতন হয়ে মঞ্চে শুয়ে পড়েন। এ ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ফাইনালে পুরস্কার ঘোষণার আগের মুহূর্তে রানার্স আপ মীনাক্ষী চৌধুরীর হাত ধরে ছিলেন ক্লারা। নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে অশ্বস্তি বোধ করেন সসা। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এমনকি মীনাক্ষীও তাকে আটকে রাখতে পারেননি। তবে কিছুক্ষণ পর আবার স্বাভাবিক হয়ে ওঠেন। তিনি হাসেন এবং সবার অভিবাদন গ্রহণ করেন।

ক্লারা সসা ২০১৮ সালের মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল খেতাব জিতেছেন। তবে প্যারাগুয়ের এই সুন্দরীর এটিই প্রথম বিশ্বমানের কোনো খেতাব জয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com