বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

চাঁদাবাজ-সন্ত্রাস ও দখলবাজদের শেষ দিন হবে ১২ ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম

কথা বলছেন নাহিদ ইসলাম (ফাইল ছবি)

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনে লেভেলে প্লেয়িং ফিল্ড এখনও নেই। একটি পক্ষ আমাদের কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। কিন্তু তাতে সফল হচ্ছে না। চাঁদাবাজ-সন্ত্রাস ও দখলবাজদের শেষ দিন হবে ১২ ফেব্রুয়ারি।

রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার সাঁতারকুলের বিভিন্ন স্থানে নির্বাচনি প্রচারণার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় এলাকার সমস্যা ও সংকটগুলো তুলে ধরে সমাধানের আশ্বাস দেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তন নয়, নতুন বাংলাদেশ গড়ার। ভোটাররাও বেশ সাড়া দিচ্ছেন। ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যাকেই ভোট দিন বিবেচনা করে দেবেন। কারণ এবারের ভোট বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে।

এনসিপির আহ্বায়ক বলেন, আপনারা যাতে কোনও কিছুর বিনিময়ে, কোনও সুবিধার বিনিময়ে বা কোনও মিথ্যা আশ্বাসে ভোট না দেন। আপনারা চিন্তাভাবনা করে যোগ্য প্রার্থীকে ভোট দেবেন যিনি সত্যিকার অর্থেই আপনার এলাকার এবং দেশের পরিবর্তন করতে সক্ষম।

প্রচারণার সময় শাপলা কলিতে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ারও আহ্বান জানান নাহিদ ইসলাম। প্রচারণার সময় জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com