শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

চলে গেলেন অভিনেতা ড. ইনামুল হক

বিনোদন ডেস্ক:: বর্ষীয়ান অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. ইনামুল হক চলে গেলেন না ফেরার দেশে। (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পসমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি চমৎকার গল্পের নাটক লিখে গেছেন ড. এনামুল হক। টেলিভিশনের জন্য ৬০টি নাটক লিখেছিলেন তিনি। তার লেখা আলোচিত টিভি নাটকের মধ্যে রয়েছে ‘সেইসব দিনগুলি’ (মুক্তিযুদ্ধের নাটক), ‘নির্জন সৈকতে’ ও ‘কে বা আপন কে বা পর’।

১৯৬৮ সালে তার প্রথম লেখা নাটক ‘অনেকদিনের একদিন’ বাংলাদেশ টেলিভিশন প্রচারিত হয়। নাটকটির প্রযোজনায় ছিলেন আরেক বর্ষীয়ান কিংবদন্তি আবদুল্লাহ আল মামুন।

২০১২ সালে ড. ইনামুল হক একুশে পদক লাভ করেন। ২০১৭ সালে তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে সরকার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com