সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

চলতি বছরে বলিউডে যোগ দিচ্ছেন যারা

বিনোদন ডেস্ক::

২০১৯ সাল যেন পুরোটাই তারুণ্যে ভরা। এ বছরই বলিউডে ডেবিউ হতে চলেছে এক ঝাঁক স্টার কিডের। কারও বাবা বিখ্যাত অভিনেতা, কারও বোন বলিউডের হট নায়িকা। দেখে নিন তাদের।

অনন্যা পাণ্ডে: আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ ছবিতে ডেবিউ করতে চলেছেন। করণ জোহরের হাত ধরেই বলিউডে প্রবেশ করছেন তিনি।

ইসাবেলা কাইফ: ক্যাটরিনা কাইফের বোন ইসাবেলা কাইফ বলিউডে ডেবিউ করতে চলেছেন এই বছরই। ‘টাইম টু ডান্স’ ছবিতে তিনি অভিনয় করছেন সূর্য পাঞ্চোলির বিপরীতে।

আহান শেঠি: সাজিদ নাদিয়াদওয়ালা তেলুগু একটি ছবির রিমেক বানাচ্ছেন। বলিউডে সেই ছবিতে ডেবিউ করবেন সুনীল শেঠির ছেলে আহান শেঠি।

করণ দেওল: ২০১৯ সালে মুক্তি পাচ্ছে ‘পল পল দিল কে পাস’। এই ছবির নায়ক সানি দেওল পুত্র করণ। ছবিটি একটি রোমান্টিক ড্রামা।

তারা সুতারিয়া: স্টার কিড নন, তবে অভিনেতা বিনোদ মেহরার ছেলে রোহন মেহরার ছেলের সঙ্গে গভীর বন্ধুত্ব রয়েছে তার। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ দিয়ে তারও ডেবিউ হচ্ছে চলতি বছরই।

প্রনূতন বহেল: অভিনেতা মণীশ বহেলের মেয়ে প্রণূতন, অভিনেত্রী নূতনের নাতনি। তিনি অভিনয় করতে চলেছেন সালমান খান প্রযোজিত একটি ছবিতে। ছবিটি এই বছরই মুক্তি পাবে। তবে তার ডেবিউ ফিল্মের নাম ঠিক হয়নি এখনও।

শরণ্যা কাপুর: সঞ্জয় কাপুর ও মাহিপ কাপুরের কন্যা শরণ্যা বলিউডে ডেবিউ করতে চলেছেন চলতি বছরই। করণ জোহরই তাকে বলিউডে ডেবিউ করাবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com