রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

চলচ্চিত্রে হাবিব, নায়িকা আয়েশা

বিনোদন রিপোর্ট:: এবার ঈদ উৎসব উপলক্ষে হাবিবের কোনও গান-ভিডিও প্রকাশ পাচ্ছে না। উল্টো চমক হিসেবে মুক্তি পাচ্ছে তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আবার তুই’! তার বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন মডেল আয়েশা মারজানা। গানচিল মিউজিকের প্রযোজনায় এটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। তিনি জানান, হাবিবের ‘আবার তুই’ নামের একটি নতুন গান থেকে তিনি এই চলচ্চিত্রের গল্প খুঁজে পান।

স্বাভাবিকভাবেই, সিনেমায় গল্পের পাশাপাশি স্থান পেয়েছে গানটিও। যেটির কথা লিখেছেন রঞ্জু রেজা। আর যথারীতি কণ্ঠের পাশাপাশি সুর-সংগীত করেছেন হাবিব নিজেই। সম্প্রতি সিনেমাটির শুটিং হয়েছে ইন্দোনেশিয়ার বালিতে।

হাবিব ওয়াহিদ বললেন, ‘গানের সূত্র ধরেই অংশু ভাই শর্টফিল্মটির গল্প সাজিয়েছেন। চিত্রনাট্য শোনার পর খুব ভালো লেগে যায়। যার ফলে আমিও অভিনয় করতে রাজি হয়ে যাই। সব মিলিয়ে দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে। কাজটা আমি খুব এনজয় করেছি। এর মধ্যে দর্শক-শ্রোতারা বিনোদন খুঁজে পাবেন।’

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ঈদের ৩য় দিন রাত ৮টা ৩০ মিনিটে এসএ টিভিতে স্বল্পদৈর্ঘ্যটি প্রচার হবে। পাশাপাশি উন্মুক্ত করা হবে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে।

প্রসঙ্গত, আয়েশা মারজানা ফেয়ার গ্লো ফেয়ারনেস সোপ, রিগাল ফার্নিচার, বাংলালিংকসহ বেশ কিছু বিজ্ঞাপনের মডেল হয়েছেন। হাবিবের ‘তোমার চোখে জল’ ও ‘অচিন মায়া’ নামের গান দুটির ভিডিওতেও মডেল হয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com