রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

চলচ্চিত্রে সুস্মিতা কন্যার অভিষেক

বিনোদন ডেস্ক::

এ বছরটি ভালোই কাটছে বলিউড অভিনেত্রী সুুস্মিতা সেনের। পাঁচ বছরের দীর্ঘ বিরতির পর ‘আরিয়া’ নামের একটি থ্রিলার ওয়েব সিরিজের মধ্য দিয়ে সম্প্রতি অভিনয়ে কামব্যাক করেছেন সুস্মিতা। এবারই প্রথম কোনো ওয়েব সিরিজে দেখা গেছে তাকে।

চমকপ্রদ তথ্য হলো- এবার অভিনয় জগতে পা রাখতে যাচ্ছেন সুস্মিতা সেনের বড় মেয়ে রেনে সেন।

‘সুত্তাবাজি’ নামক একটি ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে অভিনেত্রী হিসেবে অভিষেক হতে যাচ্ছে রেনের। ইতিমধ্যে ছবিটির শুটিং শুরু করে দিয়েছেন সুস্মিতা কন্যা।

নারীর ক্ষমতায়ন নিয়ে নির্মিত হচ্ছে ‘সুত্তাবাজি’। এতে কমল ছাবরিয়া এবং রাহুল বোহরা রেনের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করবেন।

‘সুত্তাবাজি’র মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন কবির খুরানা। তিনি শুটিং সেটের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সব ঠিক থাকলে শিগগিরই একটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে ছবিটি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com