শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে মনিরুল আলম হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন

চট্টগ্রাম প্রতিনিধি:: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মনিরুল আলম নামে একজনকে হত্যার দায়ে করা মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক এ কেএম মোজাম্মেল হক এই আদেশ দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মাকসুদুর রহমান প্রকাশ শাহিন চেয়ারম্যান, জামাল, আব্দুর রহমান প্রকাশ রহমান হুজুর, আহসান উল্লাহ, আলতাফ হোসেন, মেহরাজ, মান্নান, ফারুক, ফুলি মিয়া, আশ্রাফ ও আবদুর রহমান। রায় ঘোষণার সময় নয় আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুইজন পলাতক। তারা হলেন আব্দুর রহমান ও আশ্রাফ। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ সাজা পরোয়ারা ইস্যু করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী আইয়ুব খান রায়ের তথ্য নিশ্চিত করে বলেন, আদালতে রায়ে ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

২০১৫ সালের ৩১ জুলাই মনিরুল ইসলামকে মগধরা ইউনিয়নের ষোলশহরের জেলেপাড়ায় কুপিয়ে হত্যা করে আসামিরা।

ঘটনার পরদিন নিহতের ভাই রবিউল আলম সমীর মেম্বার বাদী হয়ে সন্দ্বীপ থানায় হত্যা মামলা করেন।

২০১৮ সালে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে মামলাটি। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com