বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
ফাইল ছবি নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৮১ জন শিশুর মধ্যে হামের সংক্রমণ সন্দেহ করা হচ্ছে। দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে।
বুধবার (৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া বর্তমান প্রাদুর্ভাবে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ২৬০ জনে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৭৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা ৬ হাজার ৯৯ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ২ জন চট্টগ্রাম বিভাগের, একজন বরিশাল বিভাগের, রাজশাহী বিভাগের ২ জন, সিলেট বিভাগের একজন ও একজন খুলনা বিভাগের। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৩২৪ শিশুর মৃত্যু হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৫৬৯ জন। রাজশাহী বিভাগে ১৮৬ জন এবং চট্টগ্রাম বিভাগে ২০৫ জন আক্রান্ত হয়েছে।
এছাড়া বরিশালে ১৩৮, খুলনায় ৯৯, সিলেটে ৫৫, রংপুর ৯ এবং ময়মনসিংহে ২০ জন শিশুর মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে।