রবিবার, ২১ Jun ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

খালেদা জিয়ার ২ মামলার পরবর্তী শুনানি ১৭ ও ২৪ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক::

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননা ও ভুল তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে দায়ের করা দুই মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে যথাক্রমে আগামী ১৭ ও ২৪ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।

কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী আদালতে ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর আজ রোববার আসামি পক্ষের সময় আবেদন মঞ্জুর করে এদিন ধার্য করেন।

আজ এ দুটি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল।

বিষয়টি নিশ্চিত করে খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া জানান, খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাই এ মামলার শুনানির জন্য সময় প্রার্থনা করা হয়েছে।

সোমবার আদালতে মামলাটি চার্জ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ছিল। তবে খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে জানিয়ে শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া। আদালত আবেদন মঞ্জুর করে ১ সেপ্টেম্বর নতুন তারিখ ধার্য করেন।

২০১৬ সালের ৩০ আগস্ট ভুল তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক গাজী জহিরুল ইসলাম খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করেন।

অন্যদিকে ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকার মহানগর হাকিম আদালতে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে জাতীয় পতাকা অবমাননা মামলাটি দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com