রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলার শুনানি ১৪ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক::

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতির মামলায় চার্জ গঠনের বিষয়ে পরবর্তী শুনানি আগামী ১৪ অক্টোবর ধার্য করেছেন আদালত।

সোমবার (২৩ সেপ্টেম্বর) কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালত এ দিন ধার্য করেন। খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ।

ফলে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী জিয়া উদ্দিন জিয়া চার্জ শুনানি পেছানোর আবেদন করেন। শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করেন আদালত।

২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটি তদন্তের পর ২০০৮ সালের ৫ খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com