শনিবার, ২০ Jun ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলার শুনানি ৩১ মার্চ

নিজস্ব প্রতিবেদক::

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতির মামলায় চার্জ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ৩১ মার্চ ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) রাজধানীর কেরানীগঞ্জের কারাভবনে নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল।

বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ। এরপর চার্জ শুনানি পেছানোর আবেদন করেন আইনজীবীরা। বিচারক আবেদন মঞ্জুর করে আগামী ৩১ মার্চ শুনানির তারিখ ধার্য করেন বলে জানান খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া।

উল্লেখ্য, ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটি তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com