রবিবার, ২১ Jun ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ

অনলাইন ডেস্ক::

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ হয়ে গেছে আপিলে।

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদেশের সময় আদালত তার পর্যবেক্ষণে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয়ে ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের বিষয়ে আপিল বেঞ্চের এই আদেশের ফলে জামিন পাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন; ফলে কারাগারেই থাকতে হচ্ছে তাকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com