বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

ক্লাব কাপ হকিতে দুর্দান্ত সূচনা মাহামেডান ও আবাহনীর

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ ক্লাব কাপ দিয়ে দীর্ঘ ৪০ মাস পর মাঠে গড়িয়েছে ঘরোয়া আসরের শীর্ষ হকি। ৭ অক্টোবার বৃহস্পতিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আট দলকে নিয়ে শুরু হয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক ক্লাব কাপ হকি টুর্নামেন্ট। ভিন্ন ভিন্ন ম্যাচে বড় জয় কুড়িয়ে নিয়ে শুভসূচনা করেছে দুই ঐতিহ্যবাহী ও ফেভারিট দল আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। ‘এ’ গ্রুপের ম্যাচে এ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে ৮-২ গোলে উড়িয়ে দেয় মোহামেডান। উদ্বোধনী ম্যাচে আবাহনী দিনের অন্য ম্যাচে পুলিশ এফসিকে ৫-০ ব্যবধানে হারায়। ৫-০ গোলে পুলিশ এসসিকে এবং দ্বিতীয় ম্যাচে মোহামেডান ৮-২ গোলে হারায় এ্যাজাক্স এসসিকে।

ষোড়শ মিনিটে আশরাফুল ইসলামের গোলে এগিয়ে যায় মোহামেডান। পরে পেনাল্টি স্ট্রোক ও পেনাল্টি কর্নার থেকে আরও তিনবার লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। রাজীব দাস দুটি এবং নাসির হোসেন ও সারোয়ার মোর্শেদ শাওন করেন একটি করে গোল। এ্যাজাক্সের দুই গোলদাতা সাব্বির হোসেন ও মোশারফ হোসেন কুটি।

প্রথম ম্যাচে গোলের খাতা খুলতে আবাহনীকে ৩৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। পেনাল্টি কর্নার (পিসি) পায় ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ বাহিনী। পিসি থেকে গোল করে আবাহনীকে এগিয়ে দেন অধিনায়ক রোমান সরকার (১-০)। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে আকাশী-নীল শিবির। নির্ভরযোগ্য-অভিজ্ঞ তারকা ফরোয়ার্ড পুস্কর খিসা মিমো করেন ফিল্ড গোল (২-০)। ৫০ মিনিটে আবারও আক্রমণ এবং আবারও গোল আবাহনীর। এবার ফিল্ড গোল করেন শফিউল আলম শিশির (৩-০)। ৫৩ মিনিটে ফিল্ড গোল করে স্কোরলাইন ৪-০ করেন সেই শিশির-ই। ৫৫ মিনিটে আরশাদ হোসেন আরেকটি ফিল্ড গোল করে পুলিশের হারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন (৫-০)।

দিনের দ্বিতীয় ম্যাচে পুলিশের বিপক্ষে গোল পেতে ভুগতে হয় আবাহনীকে। প্রথম ম্যাচে ৩৯তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে রোমান সরকারের লক্ষ্যভেদে ভাঙে ‘ডেডলক।’ এরপর টপাটপ আরও চার গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় পুলিশ।
রোমান আবাহনীকে এগিয়ে নেওয়ার ১৬ মিনিটের মধ্যে চার গোল হজম করে পুলিশ। এ সময় শফিউল আলম শিশির দুটি এবং পুস্কর ক্ষিসা মিমো ও আরশাদ হোসেন একটি করে গোল করেন।

বিজিত দল এ্যাজাক্সের সাব্বির হোসেন (৩২ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে) এবং মোশারফ (৫৫ মিনিটে পিসি থেকে) ১টি করে গোল করে ব্যবধান কিছুটা কমান।

এই আসরে অংশ নেয়া দলগুলো দু’টি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। দলগুলো হলো- ‘এ’ গ্রুপে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, এ্যাজাক্স এসসি ও পুলিশ এসসি। ‘বি’ গ্রুপে খেলবে মেরিনার ইয়াংস ক্লাব, সোনালী ব্যাংক এসসি, আজাদ এসসি ও বাংলাদেশ স্পোর্টিং ক্লাব। ক্লাব কাপ হকিতে আবাহনী ও মোহামেডানের দুর্দান্ত সূচনা করেছে।

১৪ অক্টোবর সেমিফাইনাল এবং ১৬ অক্টোবর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধন করেন লীগ কমিটির চেয়ারম্যান ও ডিসি মতিঝিল আবদুল আহাদ, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা মো. মনিরুজ্জামান, ফেডারেশনের সহসভাপতি জাকি আহমেদ রিপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, কোষাধ্যক্ষ হাজী মো. হুমায়ুন এবং ওয়ালটনের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com