শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

ক্যামেরার সামনে ৭ বার নগ্ন হওয়ায় হাউমাউ করে কেঁদেছিলাম

বিনোদন ডেস্ক:: বলিউডে ভিন্নধারার সিনেমা নির্মাতাদের কল্যাণে নির্মিত নেটফ্লিক্সের ওয়েব সিরিজ সেক্রেড গেম এখন জনপ্রিয়তার শীর্ষে। রোজই বিনোদন দুনিয়ার খবরের শিরোনামে উঠে আসছে অনুরাগ কাশ্যপ ও বিক্রম আদিত্য মোতওয়ানির এই ওয়েব সিরিজটি৷

নেটফ্লিক্সের নতুন ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’ সিরিজটি পরিণত ডায়ালগ অভিনেত্রীদের খোলামেলা আগমনে জমে উঠেছে। এটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত এ ছবি।

তবে এবার এই ওয়েব সিরিজের এক দৃশ্য নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন অভিনেত্রী কুবরা সাইত। তাকে সেক্রেড গেম ওয়েব সিরিজে এক রূপান্তরকামী বার ড্যান্সারের চরিত্রে দেখা গেছে।

সম্প্রতি ইংরেজি দৈনিকে এক সাক্ষাৎকারে কুবরা জানান, পরিচালকের কথায় ক্যামেরার সামনে আমাকে সাতবার নগ্ন হতে হয়েছিল!

তিনি বলেন, বিক্রম আমাকে বারবার একই দৃশ্যে অভিনয় করতে বলছিলেন। আর বারবারই বলছিল এটিই শেষবার। আমাকে ক্যামেরার সামনে একেবারে নগ্ন হয়ে দাঁড়াতে হয়েছিল। প্রত্যেকটি শটের পরেই আমি মাটিতে শুয়ে হাউমাউ করে কেঁদেছিলাম।

তবে যখন দৃশ্যটি দেখি। আমি হতবাক হই। অদ্ভুত সুন্দরভাবে ওই দৃশ্যটি দৃশ্যায়ণ করেছেন বিক্রম। আমি সত্যিই আপ্লুত। তবে বিক্রম কিন্তু বারবার আমার কাছে ক্ষমাও চেয়েছেন, এ দৃশ্যটিকে বারবার ক্যামেরা বন্দি করার জন্য।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com