শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

কোটচাঁদপুর ২৭ পিচ ইয়াবাসহ আটক ৪

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
কোটচাঁদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২৭ পিচ ইয়াবাসহ ৪ জনকে আটক করেছেন।  কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, পুলিশের বিশেষ অভিযানে শহরে বিভিন্ন স্থান থেকে ২৭ পিচ ইয়াবাসহ ৪ জনকে আটক করেছেন। আটককৃতরা হলেন, কোটচাঁদপুর পৌর শহরের আদর্শপাড়া আসাদুল ইসলামের ছেলে রাসেল মিয়ার (৩১) কাছ থেকে ২০ পিচ এবং সলেমানপুর বাজার পাড়া আব্দুল সালামের ছেলে খোরশেদ আলম (২৩), সলেমানপুরে তরিকুল ইসলামে ছেলে চয়ন রহমান (১৮) ও ফরিদপুরে মধুখালীর বিধান বিশ্বাসের ছেলে সাগর (১৯)। এদের তিন জনের কাছ থেকে ৭ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদক দ্রব্য আইনে এদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। বুধবার আদালতের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com