শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

কোটচাঁদপুরের মাদক ব্যাবসায়ী ও ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: কোটচাঁদপুরের মঙ্গলবার মাদক ব্যাবসায়ী ও ওয়ারেন্ট ভুক্ত দুই আসামী গ্রেফতার করেছে কোটচাঁদপুর থানা পুলিশ। কোটচাঁদপুর থানার এ.এস.আই জামাল উদ্দীন জানান মাদক বিরোধী অভিযানে অংশ হিসাবে মঙ্গলবার এক মাদক বাবসায়ী ও ওয়ারেন্ট ভুক্ত দুই আসামী গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসায়ী হলেন মোছাঃ জাহানার বেগম (৫৫)। সে কোটচাঁদপুর বন বিভাগ পাড়ার মৃত বদরুল আলমের স্ত্রী। অন্য দিকে ওয়ারেন্ট দুই আসামী হলেন, কোটচাঁদপুর পৌর শহরের গাবতলার পাড়ার আব্দুল লতিফ খাঁনের ছেলে জুলহক মিয়া (২৮) ও একই এলাকার মৃত শামছুল হকের ছেলে জব্বার (৩২)। আরো জানাযায়, কোটচাঁদপুরের মাদক স¤্রাট কোটচাঁদপুর পৌর শহরের টেলিফোন ভবন অফিস পাড়ার কালীয়ার মেয়ে মাদক স¤্রাটগী রানী (২৮) মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কোটচাঁদপুর পোষ্ট অফিস মোড় থেকে আটক করেছেন থানা পুলিশ। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com