মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে যৌথবাহিনীর মোটরসাইকেল মহড়া

কেরানীগঞ্জে যৌথবাহিনীর মোটরসাইকেল মহড়া

নিজস্ব প্রতিনিধি, কেরানীগঞ্জঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ঢাকার কেরানীগঞ্জে যৌথবাহিনীর মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় অবস্থিত সেনাবাহিনীর কেরানীগঞ্জ ক্যাম্প থেকে এ মহড়া শুরু হয়। এতে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর অর্ধশতাধিক মোটরসাইকেল অংশ নেয়।

মহড়াটি ধলেশ্বরী টোলপ্লাজা থেকে শুরু হয়ে আব্দুল্লাহপুর বাসষ্ট্যান্ড, রাজেন্দ্রপুর, ঝিলমিল আবাসন প্রকল্প, কদমতলী গোলচত্বর, জনি টাওয়ার, জিনজিরা হয়ে পুনরায় কদমতলী অতিক্রম করে ইকুরিয়া এলাকা দিয়ে হাসনাবাদ পর্যন্ত প্রদক্ষিণ করে।

এতে নেতৃত্ব দেন সেনাবাহিনীর কেরানীগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর শোভন কবির। তিনি সাংবাদিকদের বলেন, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী নির্বাচনী দায়িত্ব পালন করছে। কেরানীগঞ্জে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে যৌথবাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছে। কেরানীগঞ্জের প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে যৌথবাহিনী দ্রুততম সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রস্তুত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com