বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

কিহাক সাংকে নাগরিকত্ব দিলো বাংলাদেশ

কিহাক সাংকে নাগরিকত্ব দিলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব (অনারারি সিটিজেনশিপ) প্রদান করেছে বাংলাদেশ সরকার।

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিজনেস সামিট-২০২৫’-এ তার হাতে বাংলাদেশের পাসপোর্ট তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে গতকাল মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন কিহাক সাংয়ের নেতৃত্বে আসা দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী প্রতিনিধিদল। তারা বাংলাদেশে বৃহৎ বিনিয়োগের প্রতিশ্রুতি দেন। কোরীয় ব্যবসায়ী প্রতিনিধিদলে বস্ত্র ও তৈরি পোশাক, লজিস্টিকস, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা ছিলেন। গত সোমবার তারা চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড পরিদর্শন করেন।

আশির দশকে বাংলাদেশের পোশাকশিল্প উদ্যোক্তাদের মধ্যে ৭৮ বছর বয়সী কিহাক সাং ছিলেন প্রথম বিদেশি বিনিয়োগকারী। বাংলাদেশের শিল্পের সঙ্গে নিজের জীবনের অর্ধেকের বেশি (৪৫ বছর) কাটিয়েছেন তিনি। বাংলাদেশের শিল্পখাতের বিকাশ ও বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান, বৈদেশিক আয়ের অবদানের জন্য তাকে এই সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হলো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com