শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

কালীগঞ্জে সোনার বাংলা ফাউন্ডেশনের বাস্তবায়নে দুই ইউনিয়নের ২০ গ্রামে পানি সাশ্রয়ী কৃষক দল গঠন

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জের সুন্দরপুর-দুর্গাপুর ও নিয়ামতপুরের ২টি ইউনিয়নের ২০ গ্রামে পানি সাশ্রয়ী কৃষক দল গঠন করা হয়েছে। সম্প্রতি সোনার বাংলা ফাউন্ডেশনের বাস্তবায়নে ও শেয়ার দ্য প্লানেট জাপানের সহযোগিতা পানি সাশ্রয়ী কৃষি ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এ কমিটি গঠন করা হয়েছে।
সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস বলেন, এ প্রকল্পের আওতায় নিরাপদ খাদ্য এবং পরিবেশবান্ধব স্থায়িত্বশীল অনুকৃতিযোগ্য মডেল প্রণয়ন যা ঝিনাইদহের কালীগঞ্জের কৃষকদের স্বল্প পানি নির্ভর কার্যকরী, জলবায়ু সহনশীল কৃষিকাজে উদ্বুদ্ধ করবে।
তিনি আরো বলেন, প্রকল্পের আওতায় ২০০ জন আগ্রহী ও উপযুক্ত কৃষক চিহিৃত করে তাদের নিয়ে ২০ কৃষক দল গঠন করা হয়েছে। এছাড়া উক্ত প্রকল্পের মাধ্যমে নিচু জমি এবং মধ্য উচু জমির ৩ শতাংশ এলাকায় পানি সংরক্ষণের গর্ত তৈরির মাধ্যমে পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি ও জমির আর্দ্রতা ধরে রেখে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানো হবে। এছাড়া ৭০ জন কৃষক তাদের জমিতে (নিচু জমি এবং মধ্য উচু জমিতে) পানি নির্ভর কার্যকরী চাষ-বাস অনুশীলনে সরাসরি সম্পৃক্তকরণ করা হবে।
এসব কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, প্রকল্প সমন্বয়কারী এম কে ম-ল মহেন, ফিল্ড অর্গানাইজার রনি বিশ্বাস, মনিরুজ্জামান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com