শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে গরীব, দুঃস্থ ও অসহায় মানুষদের মধ্যে ঈদ সামগ্রী (পোশাক ও খাদ্য ) ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার (৯ জুন) বিকেলে রোটারী ক্লাব অব কালীগঞ্জের উদ্যোগে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ৮৩ জন গরীব, দুঃস্থ ও অসহায়দের মধ্যে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
রোটারী ক্লাব অব কালীগঞ্জের প্রেসিডেন্ট অরুন কুমার দাসের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া ক্লাবের সভাপতি রোটারিয়ান রবিউল ইসলাম, ডিজি স্পেশাল এইড এর আব্দুল আজিজ সরদার, রোটারি ক্লাব যশোর ইস্ট এর সভাপতি আমিনুল ইসলাম শাহিন, সদস্য সেলিম আখতার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব কালীগঞ্জের সাধারণ সম্পাদক নাজমূল হুদা ডিলাক্স, রোটারিয়ান ওবাইদুল ইসলাম তুহিন, রোটারিয়ান শিবুপদ বিশ্বাস, অধ্যক্ষ মশিয়ার রহমান, রবীন্দ্রনাথ ভদ্র, স্বপন, পারভেজ, আইপিপি রাশেদীনসহ অনেকে।
ক্লাবের সাধারণ সম্পাদক নাজমূল হুদা ডিলাক্স জানান, ঝিনাইদহের কালীগঞ্জের রোটারী ক্লাব প্রতিবছর ঈদ পূর্বে দুঃস্থ গরীব মানুষদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় চলতি বছর মোট ৮৩ জন গরীব দুঃস্থ ও অসহায় মানুষকে ঈদ সামগ্রী (খাদ্য পোশাক ও নগদ অর্থ) বিতরণ করা হয়েছে।