শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে হৃদরোগে আক্রান্ত হয়ে আবুল কাশেম নামের এক বীর মুুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। ( ইন্না—-রাজেউন)। বুধবার দিনগত রাতে উপজেলার বাদুরগাছা দক্ষিণপাড়ার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার সকালে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হেলাল উদ্দীন সর্দার ও নিহতের পারিবারিক সূত্রে জানাগেছে, বুধবার দিনগত গভীর রাতে মুক্তিযোদ্ধা আবুল কাশেম হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আতœীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকালে জেলা পুলিশের একটি তাকে গার্ড অব অনার প্রদান করেন।
গার্ড অব অনার প্রদানের সময় ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার, উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমা-ার হেলাল উদ্দীন সর্দার, সেকেন্দার মোল্ল্যাসহ শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। গার্ড অব অনার ও নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।