শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

কালীগঞ্জে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার॥ গাজা ও ইয়াবা উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানের সময় পুলিশ ১৭ পিচ ইয়াবা ও ২১ পুরিয়া গাজা উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ডিউটি অফিসার ডলি রানী সরকার জানান, উপজেলার শালিখা থেকে ১২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ফরাশপুর গ্রামের মকছেদ আলীর ছেলে আশরাফুল ইসলাম, ২১ পুরিয়া গাজাসহ আড়পাড়ার মানিক মিয়ার ছেলে লিটন হোসেন, ৫ পিচ ইয়াবাসহ হরিণাকু-ুর রথখোলা গ্রামের বি এম রেজাউল করিমের ছেলে বিএম রকিবুল করিম ও বারবাজারের সলেমান বিশ্বাসের ছেলে মফিজুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে ।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান বলেন, বাধাবাহিক মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এসব মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে। সে সময় বেশ কিছু মাদক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com