শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

কালীগঞ্জের রায়গ্রাম ইউনিয়ন পরিষদে ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট ঘোষণা

ঝিনাইদহ প্রতিনিধি::
ঝিনাইদহের কালীগঞ্জে ৭ নং রায়গ্রাম ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থ বছরে ১ কোটি ১৯ লাখ ১২ হাজার ১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে রায়গ্রাম ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপু এ বাজেট ঘোষণা করেন।
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান আলী হোসেন অপুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৭ নং রায়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল চক্রবর্তী। এছাড়া বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউপি সচিব, সদস্যবৃন্দ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাজেটে রাজস্ব খাত অর্থাৎ ট্যাক্স থেকে ২৫ লাখ ৪১ হাজার ও সরকারি অনুদান থেকে ৯৩ লাখ ৭১ হাজার টাকা আয় দেখানো হয়েছে। উক্ত বাজেটে সমুদয় অর্থ দেখানো হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com