শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

কার সঙ্গে আংটি বদল করলেন প্রিয়াংকা!

বিনোদন ডেস্ক:: অবশেষে বিয়ের পাত্র ঠিক করে ফেললেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। বাগদানের পর্বটি ইতিমধ্যে সেরেও ফেলেছেন। খবর জি নিউজ।

সম্প্রতি লন্ডনে প্রিয়াংকার হাতে হীরার আংটি দেখা গিয়েছিল। তখন থেকেই গুঞ্জন শুরু হয় কার দেয়া আংটি পরেছেন হলিউড মাতানো এ দেশিগার্ল! পাপারাজ্জি থেকে প্রাপ্ত খবর, নিজের ৩৬তম জন্মদিনেই মার্কিন পপতারকা নিক জোনাসের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেছেন এ অভিনেত্রী।

সম্প্রতি নিউইয়র্কের একটি দোকানে আংটি কিনতে যান নিক জোনাস। এর পরই সেই আংটি নিয়ে দেশিগার্লের সঙ্গে লন্ডনে উড়ে যান নিক। বিদেশে বসেই শুভ কাজটি সেরে ফেলেন তারা।

ওই সময়ই তার হাতে একটি হীরার আংটি দেখা যায়। কিন্তু পাপারাজ্জিদের দেখে হাত লুকিয়ে ফেলেন ও ক্যামেরা দেখে হাত পকেটে ঢুকিয়ে নেন প্রিয়াংকা।

এদিকে প্রায় ১২ বছর পর সালমান খানের সঙ্গে জুটি বেঁধে ‘ভারত’-এ অভিনয় করার কথা ছিল প্রিয়াংকা চোপড়ার। কিন্তু হঠাৎ করে প্রিয়াংকা ছবিটিতে অভিনয় না করার সিদ্ধান্ত জানিয়ে দিলে প্রিয়াংকা-নিকের বাগদানের বিষয়টি আরও জোরদারভাবে আলোচনায় চলে আসে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com