রবিবার, ২১ Jun ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

কারাগারেই থাকতে হচ্ছে ডেসটিনির শীর্ষ দুই কর্তাকে

নিজস্ব প্রতিবেদক::

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুই মামলায় ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের জামিনের আবেদন খারিজ করেছেন দেশের সর্বোচ্চ আদালত।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যর আপিল বিভাগ এই আদেশ দেন। একই সঙ্গে বিচারিক আদালতে থাকা ওই মামলা দুটির যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করতে বলেছেন আপিল বিভাগ।

সংশ্লিষ্ট আইনজীবীরা বলেছেন, আপিল বিভাগে জামিনের আবেদন খারিজ হওয়ায় মোহাম্মদ হোসেন ও রফিকুল আমীনকে কারাগারেই থাকতে হচ্ছে।

দুই মামলায় জামিন চেয়ে গত আগস্টে আপিল বিভাগে আবেদন করেছিলেন ডেসটিনির ওই দুই শীর্ষ কর্তা। এই আবেদন চেম্বার বিচারপতির আদালত হয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে। গত রোববার শুনানি নিয়ে আজ আদেশ দিলেন আদালত।

আদালতে ডেসটিনির দুই শীর্ষ কর্তার পক্ষে শুনানি করেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি। সঙ্গে ছিলেন আইনজীবী এম মইনুল হাসান। আর দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com