শনিবার, ০৬ Jun ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
শাহজালালের কার্গো ভিলেজে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় রক্ষা ৬০০ বছরের ঐতিহ্যে ছেদ: কুমিরশূন্য খানজাহান আলীর দিঘি, ক্ষুব্ধ ভক্ত ও এলাকাবাসী এনসিপির ছায়া বাজেট: আকার সাড়ে ৮ লাখ কোটি টাকা, ১২ খাতে ৭১ প্রস্তাব জামালপুরে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষন ঘটনায় থানায় মামলা ‎অপরাধমুক্ত সমাজ গঠনে লালমনিরহাটে সামাজিক অপরাধ পর্যবেক্ষণ কমিটির অবহিতকরণ সভা দৌলতদিয়ায় ব্রেক ফেল করে পদ্মা নদীতে বাস, প্রাণ বাঁচল ৪২ যাত্রীর: তদন্তে ২ কমিটি ইতিহাসের বৃহত্তম বিশ্বকাপ: এক নজরে ৪৮ দলের রণসজ্জা, সম্ভাবনা ও ম্যাচের সময়সূচি জলবায়ু ও ভূ-রাজনীতির সংকট: আগামী ৫০ বছরে পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেতে পারে যে ১৫ দেশ

কাতার-কুয়েত-আরব আমিরাতে আবারও হামলা

আন্তর্জাতিক ডেস্ক:: ইরান ও যুক্তরাষ্ট্র-সমর্থিত জোটের মধ্যকার নাজুক যুদ্ধবিরতি নতুন করে উত্তেজনার মুখে পড়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, দেশটির দিকে ছোড়া দুটি ইরানি ড্রোন প্রতিহত করা হয়েছে। এর আগে রাতভর কুয়েতমুখী ড্রোন হামলার ঘটনাও ঘটে। এসব ঘটনায় যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

অন্যদিকে কাতারের উপকূলের কাছে একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ অজ্ঞাত উৎস থেকে ছোড়া প্রজেক্টাইলে আঘাতপ্রাপ্ত হয়ে আগুন ধরে যায়। এ তথ্য জানিয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস। ডয়চে ভেলের প্রতিবেদনে সংস্থাটির বিবৃতি উল্লেখ করা হয়।

ব্রিটিশ সামরিক বাহিনীর এই সংস্থাটি জানায়, আঘাতের ফলে ছোট আকারের আগুন লাগলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত এক সপ্তাহ ধরে পারস্য উপসাগর দিয়ে চলাচলকারী জাহাজগুলো বারবার হামলার মুখে পড়ছে, যদিও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। পরিস্থিতির কারণে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক রুটে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এসব হামলার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে। তবে ইরানের পক্ষ থেকে এ ধরনের কোনো স্বীকারোক্তি আসেনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com