শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক:: উত্তর কলম্বিয়ার একটি গ্রামীণ এলাকায় স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে ১৭ জন নিহত হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) রাতে স্থানীয় গভর্নর জানিয়েছেন, দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ জন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এর আগে এক্সে দেওয়া এক পোস্টে অ্যান্টিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস হুলিয়ান জানান, স্কুলভ্রমণ শেষে ক্যারিবীয় উপকূলীয় শহর তুলু থেকে মেডেলিনে ফেরার পথে বাসটি দুর্ঘটনার শিকার হয়। বাসটিতে অ্যান্টিওকেনো হাই স্কুলের শিক্ষার্থীরা ছিলেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা সমুদ্রসৈকতে তাদের স্নাতক সম্পন্ন হওয়ার আনন্দ উদযাপন করছিল। ডিসেম্বরের এই সময়ে পুরো সম্প্রদায়ের জন্য এটি অত্যন্ত বেদনাদায়ক খবর, তিনি বলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com