শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

কলকাতায় ফ্ল্যাট কিনবেন শাকিব খান

বিনোদন ডেস্ক:: ঢালিউড সুপারস্টার শাকিব খান দেশের গন্ডি পেরিয়ে কলকাতাতেও তুমুল জনপ্রিয় হয়ে উঠছেন। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজিত চলচ্চিত্র ‘শিকারি’ ছবি দিয়ে পশ্চিম বাংলায় পদচারণা শুরু হয় তার। এরপর ‘নবাব’ ছবি দিয়ে আরও জনপ্রিয় হন তিনি। এখন অভিনয় করছেন ‘চালবাজ’, ‘ভাইজান এলো রে’, ‘মাস্ক’সহ একের পর এক যৌথ প্রযোজনার ছবিতে। ফলে বছরের বেশির ভাগ সময় ভারতের কলকাতাতেই থাকতে হচ্ছে শাকিব খানকে।

এছাড়া সম্প্রতি দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠানের ‘বয়ফ্রেন্ড’, ‘যুবরাজ’ ‘ক্যাপ্টেন খান’সহ বেশ কিছু ছবির শুটিংয়ের জন্য ভারতেই অবস্থান করতে হবে তাকে। ফলে চলতি বছরেরও বেশির ভাগ সময় তিনি কাটাবেন ভারতে। ফলে কলকাতায় একটি ফ্ল্যাট কিনবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন শাকিব খান। এরই মধ্যে সেখানকার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকাকে ফ্ল্যাট দেখার দায়িত্বও দিয়েছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে শাকিব খান বলেন, ‘এখন বেশির ভাগ সময় কলকাতাতেই কাটছে। কিন্তু নিজের ফ্ল্যাট না থাকায় হোটেলে উঠলে নিজের মতো করে সব কিছু পাওয়া যায় না। এছাড়া, খরচও অনেক বেড়ে যায়। তাই ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নিয়েছি।’ সূত্র : বাংলাদেশ প্রতিদিন

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com