বুধবার, ১৭ Jun ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

করোনায় আক্রান্ত হয়ে আইনজীবী কানিজ রেহনুমার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:: মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুপ্রিমকোর্টের আইনজীবী ও ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির নেত্রী কানিজ রেহনুমা ভাষা মারা গেছেন।

বুধবার ভোরে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কানিজ রেহনুমার সহকর্মী সুবীর নন্দী দাস এবং ঢাকাস্থ সিনিয়র সাংবাদিক শংকর মৈত্র তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

কানিজ রেহনুমা অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলার বর্তমান পিপি শাহানা রাব্বানীর মেয়ে। তার স্বামীর নাম খন্দকার মুদাচ্ছির বিন আলী। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

সিনিয়র সাংবাদিক শংকর মৈত্র জানান, বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী ও সাবেক সংসদ সদস্য শাহানা আপার কন্যা রেহনুমার আকষ্মিক এই মৃত্যুতে আমি বাকরুদ্ধ। তার আত্মার শান্তি কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com