বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

ওমানে আজ থেকে অনুশীলনে মাহমুদউল্লাহ ও মুশফিকরা

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪কম :: টাইগার ওমানে পৌঁছে একদিনের রুম কোয়ারেন্টিন শেষ হয়েছে সোমবার। কোভিড নেগেটিভ হওয়ায় আজ মঙ্গলবার থেকে টি-২০ বিশ্বকাপের মাঠের প্রস্তুতিতে নেমে পড়লো অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দল। মাসকাটের ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে ৫ অক্টোবার মঙ্গলবার দুপুর বাংলাদেশ থেকে অনুশীলন করলো বাংলাদেশ ক্রিকেট দল।

ঘূর্ণিঝড় শাহীনের দাপটে নির্দিষ্ট ফ্লাইট বাতিল হওয়ার সম্ভাবনাও দেখা দেয়। তবে শেষ পর্যন্ত পৌনে ২ ঘণ্টা দেরিতে ওমান যাত্রা করে নিরাপদেই মধ্যরাতে মাস্কটে পৌঁছে মাহমুদুল্লাহ রিয়াদের দল।
আসন্ন টি-২০ বিশ্বকাপে অংশ নিতে স্থানীয় সময় গত সোমবার ভোর চারটার দিকে মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে নামে মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমদের বহনকারী বিমান।
এরপর পূর্ব ঘোষিত একদিনের রুম কোয়ারেন্টাইনও শেষ করেছে টাইগাররা। মাস্কটে আর কোন বিপত্তি ঘটেনি, নির্দিষ্ট সূচী অনুসারেই মঙ্গলবার দুপুরে ওমান ক্রিকেট একাডেমিতে অনুশীলন করেছে বাংলাদেশ দল। প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর অধীনেই এই অনুশীলন করেন মাহমুদুল্লাহরা। প্রথম দিনের অনুশীলনের পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানানো হয়েছে শুক্রবার ওমান ‘এ’ দলের বিপক্ষে আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
এর আগে কখনও ওমানে খেলেনি বাংলাদেশ দল। এই প্রথম দেশটিতে গিয়ে খেলতে হবে আসন্ন টি২০ বিশ্বকাপে প্রাথমিক রাউন্ডের ৩ ম্যাচ। ‘বি’ গ্রুপে ১৭, ১৯ ও ২১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি। তাই ওমানে আগেভাগে গিয়ে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে টাইগাররা। ৪ দিন অনুশীলন করে ৯ অক্টোবর আবুধাবি গিয়ে বিশ্বকাপের অফিসিয়াল ২ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলার কথা মাহমুদুল্লাহদের। এরপর ১৫ অক্টোবর ওমানে ফিরে প্রাথমিক রাউন্ডের ৩ ম্যাচ। তবে অনেক আগেই শোনা গিয়েছিল নিজেদের ব্যবস্থাপনায় আরেকটি প্রস্তুতি ম্যাচ ওমান ‘এ’ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেটি নিশ্চিত হয়েছে। শুক্রবার ম্যাচটি খেলবেন মাহমুদুল্লাহরা বাংলাদেশ সময় রাত ৮টায়। মঙ্গলবার প্রথম দিন প্রধান কোচ ডোমিঙ্গোর অধীনে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। টানা চলবে এই অনুশীলন।
এবার এক দিন অনুশীলনের পরই শুরু বিশ্বকাপের লড়াই। ১৭ অক্টোবর প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। এরপর ১৯ অক্টোবর খেলা স্বাগতিক ওমানের সঙ্গে, ২১ অক্টোবর পাপুয়া নিউ গিনির বিপক্ষে।
প্রথম পর্ব উতরাতে পারলে সুপার টুয়েলভ খেলতে ২২ অক্টোবর আবার আমিরাতে যাবে দল।
জৈব-সুরক্ষা বলয়ে বিশ্বকাপ আয়োজন করা হলেও ৫ দিন পরপরই কোভিড পরীক্ষা করানো হবে বলয়ে থাকা সবার।
শুক্রবার ম্যাচ খেলে শনিবার আবুধাবি রওনা দেবে বাংলাদেশ দল। তিন দিন অনুশীলনের পর ওমানে হওয়ার কথা নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ।

ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শুক্রবার

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com