শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

ওমর সানী হাসপাতালে ভর্তি

বিনোদন ডেস্ক:: চিত্রনায়ক ওমর সানী অসুস্থ হয়ে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সোমবার সকালে অসুস্থ অনুভব করলে হাসপাতালে যান তিনি। এ সময় চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

বিকালে ওমর সানীর ছেলে ফারদিন এহসান তার ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, তার বাবার হার্টের রক্তনালিতে চারটি ব্লক ধরা পড়েছে। রাতেই তার অপারেশন করে রিং পড়ানো হবে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। বাবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফারদিন।

নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। মাঝে বিরতি দিয়ে এখনও তিনি সমান তালে অভিনয় করে চলেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com