শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে মোদীর বায়োপিক

বিনোদন ডেস্ক:: ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে বিবেক ওবেরয় অভিনীত মোদীর বায়োপিক। ছবির নাম রাখা হয়েছে ‘প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী’। ইতিমধ্যেই ছবির পোস্টারে নরেন্দ্র মোদীর বেশে দেখা গিয়েছে বিবেককে।

মোদীর বায়োপিক প্রসঙ্গে বলতে গিয়ে বিবেক বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীর প্রতি আমার অগাধ শ্রদ্ধা আছে এবং সিনেমার মাধ্যমে তার গল্প বিশ্বকে জানাতে পারা আমার কাছে সম্মানের’। বিবেক আরও বলেন, ‘ছবিতে মোদীজির গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়া থেকে তার ঐতিহাসিক জয় এবং শেষ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তার মনোনীত হওয়ার যাত্রার কথা তুলে ধরা হয়েছে। আমি খুশি যে এই অনুপ্রেরণামূলক গল্পটি সিনেমার পর্দায় উঠে আসছে’। প্রধানমন্ত্রী ৭১তম জন্মদিনে এমএক্স প্লেয়ারে আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি।

ছবি প্রসঙ্গে পরিচালক উমাঙ্গ কুমার বলেন, ‘এই ছবিটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনকে উদযাপন করার জন্য তৈরি হয়েছে। প্রত্যেকটা মানুষের তার জীবনের গল্প জানা উচিত। এই ছবি পরিচালনার সুযোগ পেয়ে আমি খুশি’।

প্রসঙ্গত, ২০১৯-এ মুক্তি পাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক। তবে আদর্শ নির্বাচনীবিধি ভঙ্গ হতে পারে তাই ছবি মুক্তি পিছিয়ে দেওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। পরবর্তীকালে কোভিড পরিস্থিতির কারণে ছবির মুক্তি আরও পিছিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com