রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

এস কে সিনহা ও তার ভাইয়ের মামলার প্রতিবেদন ২২ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ অনলাইন:: মার্কিন যুক্তরাষ্ট্রে তিন তলা বাড়ির সন্ধান পাওয়ায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) ও তার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে দুদকের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২২ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল। কিন্তু এদিন দুদক প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালত প্রতিবেদন দাখিলের এ তারিখ ঠিক করেন।

গত বছর ৩১ মার্চ দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ কমিশনের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, এস কে সিনহা প্রধান বিচারপতি থাকাকালে বিভিন্নভাবে অর্জিত অর্থ হুন্ডিসহ বিভিন্ন অবৈধ পন্থায় আমেরিকায় পাচার করে তার ছোট ভাইয়ের হিসাবে ট্রান্সফার করেন। তা দিয়ে আমেরিকার নিউজার্সি এলাকায় ২ লাখ ৮০ হাজার ডলার নগদ প্রদান করে বাড়ি ক্রয় করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com