শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮২.২০

নিজস্ব প্রতিবেদক::

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর করেছেন শিক্ষাবোর্ডের চেয়্যারম্যানরা। এবার পাসের হার ৮২.২০। জিপিএ ফাইভ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন ।

সোমবার (৫ মে) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন।

ফলাফল হস্তান্তরে সময় লন্ডন থেকে টেলিফোনে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com