শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক::

আজ শনিবার থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে এই পরীক্ষা।

জানা গেছে, আজ এসএসসিতে বাংলা প্রথমপত্র, এসএসসি ভোকেশনালে বাংলা-২ ও দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টায় রাজধানীর আশকোনায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

উল্লেখ্য, এবার এসএসসি পরীক্ষায় সারা দেশ থেকে অংশ নিচ্ছেন ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com