বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
মুজিবুর রহমান বাবু :: নিউজিল্যান্ডকে নাস্তানাবুদ করে ছাড়লো টাইগাররা। নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে টাইগাররা এবারও এক ঐতিহাসিক টি-২০ সিরিজ জয়। এক ম্যাচ হাতে রেখেই। টাইগারদের কাছে পাত্তাই পেলো না। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচে জিতে সিরিজ বাংলাদেশের পকেটে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ বিকেল ৪টায় খেলা শুরু হয় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে।
বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ম্যাচে কিউইদের ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা। ফলে এক ম্যাচ বাকি থাকতেই ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজের ট্রফি জয় নিশ্চিত করেছে। প্রথমবার নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজ জয় নিশ্চিত হয়েছে, ৩-১ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।
নিউজিল্যান্ড ক্রিকেট দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় । আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ২-১ ব্যবধানে এগিয়ে টাইগাররা। সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি জিতে এগিয়ে যায় বাংলাদেশ।
মিরপুরে সিরিজ জয়ের মিশনে চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি টাইগাররা।
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ মাত্র ৬০ রানে নিউজিল্যান্ডকে অলআউট করে দিয়ে ৭ উইকেটে সহজেই জয় তুলে নেয়। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ ও নিউজিল্যান্ড সমানে সমানে লড়াইয়ে ৪ রানে জিতে টাইগাররা।
নিউজিল্যান্ড তৃতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ায়। তৃতীয় ম্যাচে টাইগাররা ৭৬ রানে অলআউট হয়ে যায়। নিউজিল্যান্ড তৃতীয় ম্যাচে ৫২ জিতে যায়।
টাইগাররা সবসময়ের জন্য সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতেও স্পিন দিয়েই বোলিং আক্রমন শুরু করেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
নাসুম আহমেদ রীতিমত স্বপ্নের ফর্মে আছেন। নাসুম আহমেদের রেকর্ড । নাসুম ভালো বল করেছেন। চার ওভার বল করে যাদুতে মাত্র ১০ রানে ৪টি উইকেট শিকার করে নিয়েছে এই স্পিনার। এই বাঁহাতি স্পিনার প্রতি ম্যাচেই সাফল্য এনে দিচ্ছেন দলকে। আরও একবার দুর্দান্ত বোলিং কারিশমা দেখালেন তিনি।
মিরপুরে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে কিউইদের চেপে ধরেছে বাংলাদেশ। যার মূল কৃতিত্ব নাসুমের। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১০ রানে ৪টি উইকেট নিয়েছেন এই স্পিনার।
তার চেয়ে বড় কথা, এই ৪ ওভারের মধ্যে দুটিই নিয়েছেন উইকেট মেইডেন। ইনিংসের প্রথম ওভারে মেইডেনের পর ১২তম ওভারে এসেও রান খরচ করেননি নাসুম।
নাসুমের আগে কোনো টি-টোয়েন্টি ম্যাচে দুটি মেইডেন দেয়া একমাত্র বাংলাদেশি ছিলেন নাজমুল ইসলাম অপু। তিনিও বাঁহাতি স্পিনার। ২০১৮ সালে আফগানিস্তানের বিপক্ষে নাজমুল অপুর বোলিং ফিগার ছিল ৪-২-১৪-৪।
এর আগে কিউইদের বিপক্ষে ৪ বার টি২০ সিরিজ হারা বাংলাদেশ প্রথমবার তাদের বিপক্ষে সিরিজ জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়ল। এটি নিয়ে বাংলাদেশের মোট সিরিজ জয়ের সংখ্যা ৯টি। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে শুধু বাকি আছে ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। বাকি ৭ টেস্ট খেলুড়ে দলের বিপক্ষেই টি২০ সিরিজ জয় হয়েছে এর মাধ্যমে। আগে ব্যাট করে নাসুম আহমেদের বাঁহাতি স্পিন ও মুস্তাফিজুর রহমানের বাঁহাতি স্লোয়ার-কাটারে বিপর্যস্ত নিউজিল্যান্ড ১৯.৩ ওভারে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায়। এই মামুলি লক্ষ্য তাড়া করতে গিয়েও মিরপুরের কঠিন উইকেটে শেষ ওভারে গিয়ে জয় পেয়েছে বাংলাদেশ মূলত কিউই স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ ওভারের প্রথম বলে তার হাঁকানো বাউন্ডারিতে ৪ উইকেটে ৯৬ রান তুলে বিজয় ছিনিয়ে আনে টাইগাররা।
একাধিক ম্যাচের সিরিজ এর আগে বাংলাদেশ জিতেছে ৫টি। যেসব সিরিজে মাত্র ১ টি২০ হয়েছে তেমন সিরিজে জয় আছে আরও ৩টি। সবমিলিয়ে ৮টি সিরিজ জয়ী বাংলাদেশ এবার নিউজিল্যান্ডের বিপক্ষে নবম সিরিজ জিতল। কিউইদের বিপক্ষে এর আগে ৪ সিরিজ হেরেছে বাংলাদেশ। ২০১০ সালে নিউজিল্যান্ডে ১-০, ২০১৩ সালে দেশের মাটিতে ১-০ এবং ২০১৭ ও ২০২১ সালে নিউজিল্যান্ডে গিয়ে উভয় বারেই ৩-০ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ দল। এবারই প্রথম কিউইদের বিপক্ষে তাই টি২০ সিরিজ জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়েছে টাইগাররা। এর আগে বাংলাদেশের জেতা সিরিজগুলো হচ্ছে- জিম্বাবুইয়ে ১-০ (২০০৬), ওয়েস্ট ইন্ডিজ ১-০ (২০১২), আয়ারল্যান্ড ৩-০ (২০১২), পাকিস্তান ১-০ (২০১৫), ওয়েস্ট ইন্ডিজ ২-১ (২০১৮), জিম্বাবুইয়ে ২-০ (২০২০), জিম্বাবুইয়ে ২-১ (২০২১) ও অস্ট্রেলিয়া ৪-১ (২০২১)।
বাংলাদেশকে স্বপ্নের মতো শুরু এনে দেন এদিন প্রথম ওভারে বোলিংয়ে আসা বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ইনিংসের পঞ্চম বলে রাচিন রবীন্দ্র’র (০) তুলে দেয়া ক্যাচটি ফাইন লেগে দৌড়ে গিয়ে দারুণভাবে লুফে নেন মোহাম্মদ সাইফউদ্দিন। মেডেন-উইকেটে শুরু হলেও পরের ওভারে এসে সাকিব আল হাসান ১০ রান দেন। মারকুটে ওপেনার ফিন এ্যালেন এদিনও বেশ মেজাজী ঢংয়ে শুরু করেছিলেন। তিনি ইনিংসের ১১তম বলে সাকিবকে ছক্কাও হাঁকান। বিরল হয়ে ওঠা এই ছক্কাটি সিরিজের মাত্র চতুর্থ ছয়ের মার। কিন্তু তাকে বেশিদূর এগোতে দেননি নাসুম। তৃতীয় ওভারে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন ৮ বলে ১ ছক্কায় ১২ করা এ্যালেনকে। এবারও ক্যাচ লোফেন সাইফউদ্দিন। ১৬ রানে ২ উইকেট হারিয়ে বিপদেই পড়ে নিউজিল্যান্ড। তবে এরপর অধিনায়ক টম লাথাম ও উইল ইয়াং চতুর্থ উইকেটে ৩৫ রানের জুটি গড়ে সেই বিপর্যয় সামাল দেন। কিন্তু তারা সেজন্য ৪৭ বল হজম করায় রানরেট অনেক কমে যায়। পাওয়ার প্লে’র ৬ ওভারে ২ উইকেটে মাত্র ২২ এবং ১০ ওভার শেষে মাত্র ৪৬ রান ওঠে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে। কিন্তু ১১তম ওভার থেকে আবার ধস নামতে শুরু করে শেখ মেহেদি হাসানের বলে লাথাম স্টাম্পিংয়ের শিকার হলে। ২৬ বলে ১ চারে ২১ রান করেছিলেন কিউই অধিনায়ক।
১২তম ওভারে বোলিংয়ে ফিরে এসে দ্বিতীয় ও তৃতীয় বলে জোড়া আঘাত হেনে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন নাসুম। হেনরি নিকোলসকে (১) বোল্ড ও কলিন ডি গ্র্যান্ডহোমকে (০) কট বিহাইন্ডে শিকার করেন তিনি। হ্যাটট্রিকটা আর হয়নি নাসুমের। কিন্তু ম্যাচে দ্বিতীয়বার তিনি মেডেন-উইকেট লাভ করেন। ৫২ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যস্ত কিউইদের হয়ে একাই লড়াই করেছেন ইয়াং। তাকে দীর্ঘক্ষণ উইকেটে থেকে ১০ বলে ৪ রান করে সঙ্গ দিয়েছেন টম ব্লান্ডেল। ১৪তম ওভারের শেষ বলে ফলো থ্রুতে ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতে আঘাত পেয়ে সাইফউদ্দিন মাঠ ছাড়েন। একই ওভারে ব্লান্ডেল হ্যামস্ট্রিংয়ে টান পেয়ে কিছুক্ষণ শুশ্রƒষা নিয়েছেন। ১৫তম ওভারের চতুর্থ বলে উইল ইয়াং মাহমুদুল্লাহকে আরেকটি ছক্কা হাঁকান। তিনিই এগিয়ে নিচ্ছিলেন দলকে। ১৬তম ওভারে জোড়া আঘাত হানেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। সাজঘরে ফেরেন ব্লান্ডেল ও মুস্তাফিজের দুর্দান্ত কট এ্যান্ড বোল্ডেং কোল ম্যাকনকি (০)। তবে ইয়াং লড়ে গেছেন। পরে মাঠে ফিরে ১৯তম ওভারে এসে সাইফউদ্দিন তুলে নেন এজাজ প্যাটেলকে দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড করে। শেষ ওভারে ইয়াং দ্রুত রান করতে গিয়ে আর সিরিজের দ্বিতীয় অর্ধশতককারী হতে পারেননি। ২০তম ওভারের দ্বিতীয় বলে ইয়াং ও তৃতীয় বলে টিকনারকে সাজঘরে ফেরান মুস্তাফিজ। ইয়াং ৪৮ বলে ৫ চার, ১ ছক্কায় ৪৬ রান করেন। ফলে ৩ বল বাকি থাকতেই মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ক্যারিয়ারসেরা বোলিং করে নাসুম ৪ ওভারে ২ মেডেনসহ ১৭টি ডট বলে মাত্র ১০ রান দিয়ে ৪ উইকেট নেন। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯ রানে ৪ উইকেট ছিল এতদিন তার সেরা। মুস্তাফিজও ৩.৩ ওভারে ১২ রানে নেন ৪ উইকেট।
৯৪ রানের মামুলি সংগ্রহ তাড়া করতে নেমে অবশ্য শুরুটা ভাল হয়নি বাংলাদেশের। সতর্ক শুরুর পরও তৃতীয় ওভারেই কোল ম্যাকনকির অফস্পিনে ফিরে গেছেন লিটন কুমার দাস (৬)। তবে এরপর আর বিপদ কিছুটা কাটিয়েছেন নাইম শেখ ও দুই ম্যাচ পর ওয়ানডাউনে ফেরা সাকিব ২৪ রানের জুটি গড়ে। তবে ষষ্ঠ ওভারের তৃতীয় বলে এজাজ প্যাটেলকে ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে স্টাম্পিংয়ে সাজঘরে ফেরেন সাকিব (৮ বলে ৮)। সেই ওভারেই শেষ বলে প্যাটেল বোল্ড করে দেন মুশফিকুর রহিমকে (০)। সিরিজে দ্বিতীয়বারের মতো অভিজ্ঞ এ ব্যাটসম্যান শূন্যতে সাজঘরে ফিরলেন। ফলে পাওয়ার প্লে’র ৬ ওভারে ৩ উইকেটে ৩২ রান তুলে বেশ বিপদেই পড়ে বাংলাদেশ। এরপর অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ এসে হাল ধরেন। তিনি নাইমকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ৩৫ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন। তবে সেজন্য ৫১ বল খরচা করে এ জুটি। যা চাপে ফেলে দেয় বাংলাদেশকে। মূলত কিউই স্পিনাররাই কোণঠাসা করে রাখেন বাংলাদেশী ব্যাটসম্যানদের। ১০ ওভার শেষে মাত্র ৪৪ রান ওঠে ৩ উইকেটে। চাপ কাটাতে গিয়েই নাইম সাজঘরে ফেরেন রানআউট হয়ে। ৩৫ বলে ১ চার, ১ ছক্কায় ২৯ রান করেন তিনি।
নাইমের বিদায়ের পর জয়ের জন্য ৩৩ বলে ২৭ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। আফিফ হোসেন ধ্রুব দারুণ সঙ্গ দিয়েছেন মাহমুদুল্লাহকে। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নিয়ে এদিনের বোলিং শেষ করেন। এছাড়া রবীন্দ্র ৪ ওভারে মাত্র ৮ রান দিয়েছেন। ফলে শেষ ৩ ওভারে ১৯ রানের দরকার পড়ে। চাপটা কেটে যায় বেনেটের করা ১৮তম ওভারে ৮ রান আসার মাধ্যমে। আর ১৯তম ওভারে টিকনারের করা প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে টাইগারদের জয় পাওয়াটা সময়ের ব্যাপার করে তোলেন অধিনায়ক মাহমুদুল্লাহ। এই ওভারেও আসে ৯ রান। শেষ ওভারে মাত্র ২ রানের দরকার থাকলেও ম্যাকনকির প্রথম বলেই চার হাঁকিয়ে বাংলাদেশের ঐতিহাসিক এক বিজয় নিশ্চিত করেন মাহমুদুল্লাহ। ৫ বল হাতে রেখে ৪ উইকেটে ৯৬ রান তুলে ৬ উইকেটের জয় পায় টাইগাররা। ৪৮ বলে ১ চার, ২ ছক্কায় ৪৩ রানে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ। এ জয়ে সেই সঙ্গে আবারও আইসিসি র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে উঠে এসেছে।